মাদারীপুরে স্ত্রী হত্যার ৪দিন পর স্বামী খোকন শেখকে গ্রেফতার
মাদারীপুরের শিবচরে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী খোকন শেখ (৪৫) কে পাবনা থেকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব ৮। মঙ্গলবার বিকেলে আসামীকে পাবনা জেলার পাবনা পৌরসভার ২নং ওয়ার্ডের কাচারীপাড়া ভাড়া বাসা থেকে গ্রেফতার করে মাদারীপুর র্যাব ৮ এর একটি যৌথ আভিযানিক দল। এবিষয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান র্যাব ৮ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো: রবিউল ইসলাম।
রবিউল ইসলাম জানান, গত ৭ জুলাই শিবচরের মাদবরের চর ইউনিয়নের বাঁশ বাগান থেকে একটি অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি আমলে নিয়ে র্যাব ৮ মাদারীপুরে ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাব ৮ ও ১২ এর সহযোগিতায় উক্ত ঘটনার প্রধান আসামী খোকন শেখ কে পাবনা পৌরসভার ২নং ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার আসামীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হই।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নিহত ঝরনা বেগম চার বছর পূর্বে খোকন শেখ কে বিবাহ করে ঝরনার বাবার বাড়ি ২নং ওয়ার্ডের আইনুদ্দিন হাওলাদারের কান্দি (সাড়ে বিশরশি) গ্রামে উভয়ই বসবাস করত। বিবাহের পর থেকে খোকন শেখ নানা কারণে ঝরনা কে শারীরিক নির্যাতন করতো। সর্বশেষ ঝরনার বোন শাহিদার সাথে গত ৪ জুলাই রাতে কথা হয়। পরবর্তীতে গত ৭ জুলাই বাড়ির পাশের বাগান হতে নিহত ঝর্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গিয়েছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল ২/৩ দিন আগেই হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বোন শাহিদা (৪৫) বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেইে খোকন শেখ আত্মগোপনে ছিল। আসামী কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি স্ত্রী ঝরনা বেগমকে গলা টিপে হত্যা করে এবং এসময় অন্য কেউ সাথে ছিল না। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত