ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আ.লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে নাঃ শামীম   


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ২:৫৭

 বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামীলীগ শুধু চাপার জোরে আজকে ক্ষমতায় টিকে আছে। বারবার মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করছে। আওয়ামীলীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারেনা। তারা যদি এবারও দিনের ভোট রাতে চুরি করে তাহলে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে একটি গণতান্ত্রিক সরকার আনবে। বিশ্ব বিবেক আজ জনগণের পাশে দাঁড়িয়েছে। ভোট চুরির নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। 
তিনি মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মাদারবাড়ী শুভপুর বাস ষ্টেশন এলাকায় আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষে সদরঘাট থানা বিএনপির লিপলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মশিউল আলম স্বপন, তাতী বিষয়ক সম্পাদক মো. আলী, সদস্য নুরউদ্দীন হোসেন নুরু, যুবদলের কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ, থানা বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম, ওমর ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ, জাহিদুল ইসলাম, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম সম্পাদক ইলিয়াস রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বিএনপি নেতা মো. শাহজাহান, সদরঘাট থানা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক নুর খান, সদস্য সচিব মো. রাশেদ, মহানগর যুবদল নেতা নুর জাহেদ বাবলু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, থানা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল, সি. যুগ্ম আহ্বায়ক নাহিদ আলী প্রমুখ। 

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান