নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে পদত্যাগ করুনঃ ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। আজ জনগণ কোন কথা বলতে পারে না বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, এক দলীয়ভাবে এই সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। স্বাধীন দেশে কোনো স্বাধীনতা নেই। আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করছে সরকার।
১১ জুলাই (মঙ্গলবার) বিকালে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান । প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল্লাহ বাহার,হারুন আল রশীদ, সেলিম রেজা , মোঃ আসলাম, মাঈনুদ্দিন রাশেদ,,হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মূর্তজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ দুলাল, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন,দিদার হোসেন, মোখলেছুর রহমান, তাজুল ইসলাম নয়ন প্রমূখ। ##
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন