ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় পিছিয়ে পড়া জনগােষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ৩:৩৭

খুলনার  কয়রায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে অন্তভুক্তিতে  নাগরিক উদ্যোগের আয়ােজনে  এক  মতবিনিময় সভা  বুধবার (১২ জুলাই)  বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার মােঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও নাগরিক উদ্যেগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাসের  সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব  এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মােঃ রেজাউল করিম, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অফিসার মােঃ মনিরুজ্জামান,সাংবাদিক শেখ মনিরুজ্জামান (মনু), কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতি  ওবায়দুল কবির সম্রাট, মােঃ আল আমিন  ইসলাম,আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা,নারী নেত্রী সাধনা মুন্ডা, মধুমিতা গাইন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে  সমাজে পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত বিভিন্ন শ্রেণী-পেশার জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে করণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় পিছিয়ে পড়া জনগােষ্ঠির আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রাথমিক ধারনাপত্র  পাঠ করেন নাগরিক উদ্যোগের জয়দেব দাস।  

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা