ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাকৃবির নতুন উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ৩:৪৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ^বিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক  ড. এমদাদুল হক চৌধুরী। তিনি আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

বুধবার (১২ জুলাই) রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। ড. এমদাদুল হক চৌধুরী সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। আজ বিকেল 

অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ১৯৬৬ সালে ফরিদপুর জেলার সদরপুর থানায় জন্ম গ্রহণ করেন। তিনি বাকৃবির প্যাথলজি বিভাগের অধ্যাপক। তিনি ১৯৯৫ সনে বাকৃবিতে প্যাথলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব জুরিখ থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চ কর্তৃক সেরা তরুণ উপস্থাপনা পুরস্কার ও ২০১৩ সালে সেন্টার ফর এ্যাকশন রিসার্চ, ঢাকা বায়োটেক কেয়ার কর্তৃক সেরা পোস্টার পুরস্কার পেয়েছেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও বিশ্ব ভেটেরিনারি ও পোল্ট্রি সমিতির সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন। এছাড়াও তিনি বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক, প্যাথলজি বিভাগের প্রধান, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, নিরাপত্তা পষিদের চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং ইন্টারডিসিপ্লিনারি ইন্সিটিটিউট ফর ফুড সিকিউরিটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন।

 

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ