ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী হকার্স মার্কেটে আগুন, ৩৩ দোকান পুড়ে ছাই


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ৪:৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় হকার্স মার্কেটে আগুন লেগে ৩৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে প্রথমে অনিক সিকদারের কাপড়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে পাশে থাকা দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। 

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন,আলাউদ্দিন মিয়ার ১টি, শাহজাহান এর ২ টি,অনিক সিকদারের ৪ টি,নাসির উদ্দিন মোল্লার ২ টি,তোতামিয়ার ৫ টি,রুবেল মিয়ার ২ টি,রুহুল আমিনের ২টি,বায়েজিদ এর ২ টি,ইয়াসিন এর ২ টি,হাকিম এর ১ টি,হেলাল মিয়ার ২ টি,সাইদুলের ২ টি,সাগর এর ২ টি,লিটন ২ টি এবং জহির এর ২ টি দোকান পুড়ে যায়। 

এ রহমান দুলাল নামে এক দোকানী বলেন,রাত ৯ টা সময় দোকান বন্ধ করে আমরা সবাই বাসায়  চলে যাই। পরে রাত পৌনে ১২ টা সময় শুনি হকার্স মার্কেটে আগুন লেগেছে। এসেই দেখি আমার চারটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন,মার্কেট কর্তৃপক্ষের অবহেলার কারণেই আজকে আমরা নিঃস্ব হয়ে গেলাম। মার্কেটের সিকিউরিটি মেইন গেট এবং পিছনের গেট না খোলার কারণে স্থানীয়রা কেউ সহযোগিতা করতে
পারেনি।  

রোমান নামে অন্য আরেকজন দোকানী বলেন, দীর্ঘদিন ধরে প্রতিটি দোকানেই আর্থিন এর সমস্যা হচ্ছিল। কর্তৃপক্ষকে একাধিকবার বলার পরও কোন কর্ণপাত করেননি। তাদের খামখেয়ালির কারণেই আজকে আমরা পথে বসেছি। তিনি বলেন,সবচেয়ে দুঃখের বিষয় এতো বড় একটি দূর্ঘটনা ঘটলেও কিন্ত মার্কেট কর্তৃপক্ষ এসে খোঁজ নেয়নি। 
 
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় হকার্স মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল, সারাবো ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনে হকার্স মার্কেটের টিন শেডের ৩৩টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। এ আগুনের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস