ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বাবুলকে কুপিযে হত্যা, ২৭ জনকে আসামি করে মামলা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৩-৭-২০২৩ বিকাল ৫:৩২
নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।বুধবার রাতে নিহতের স্ত্রী  সাজেদা বেগম (৫০) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে    ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
 
আজ (১৩ জুলাই)  বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের বাবুল শেখকে দেশীয় অস্ত্র (পাট কাটার হাঁসো) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাবুল শেখ ওই গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পর থেকে রিপন শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
 
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে  কুপিয়ে  নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ