ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সামাজিক সংগঠনের উদ্যোগে অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ন্ত্রণ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৩-৭-২০২৩ বিকাল ৫:৩৫
হুইসেল বাজিয়ে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের দিকে ছুটে আসছে ট্রেন। অপর পাশ থেকে একটি ভাঙাচোরা টিনের ছাপড়া থেকে বাঁশি বাজিয়ে ও হাতে সবুজ পতাকা নিয়ে লেভেল ক্রসিংয়ে ছুটে আসলেন দুই ব্যক্তি। তারা রাস্তার দুপাশে দৌড়ে গেলেন বাঁশের তৈরি প্রতিবন্ধক ফেলতে। কেউ কেউ প্রতিবন্ধক উঠিয়ে রাস্তা পার হতে চাইলেন। কিন্তু তারা তাঁদের থামিয়ে দিলেন। পতাকা নেড়ে ট্রেনটিকে সবুজসংকেত দিতে থাকেন। ট্রেন যাওয়ার পরপরই রাস্তা ছেড়ে দেন তারা। নীলফামারীর সদরের খয়রাতনগর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে দেখা মেলে এই দৃশ্যের। মোবাইলে খবর পেয়ে প্রতিদিন এভাবেই অরক্ষিত লেভেল ক্রসিংটি নিয়ন্ত্রণ করেন তারা।
জানা গেছে, সৈয়দপুর-নীলফামারী রেলপথের এই অরক্ষিত ক্রসিংয়ে দুই বছরে ট্রেনে কাটা পড়েছেন সাত শ্রমিক। পঙ্গুত্ব বরণ করেছেন অন্তত ১০ জন। অথচ ক্রসিংটি নিজ দায়িত্বে পার হতে একটি সাইনবোর্ড বসিয়ে দায়িত্ব সেরেছে রেল কর্তৃপক্ষ।
 
লেভেল ক্রসিংয়ে দায়িত্ব পালনকারী এই দুই গেটকিপারের নাম আব্দুল মালেক (৪৬) ও মোঃ আজিজুল হক (৫৫)। তবে তারা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি নন।
‘হিত উল্লাস’ নামের সামাজিক সংগঠনের উদ্যোগে মাসিক পাঁচ হাজার টাকায় এই দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা।
দায়িত্ব পালনকারী ঐ দুই গেটকিপার সকালের সময়কে বলেন, এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে 'হিত উল্লাস’ নামে একটি সংগঠনের সেচ্ছাসেবকরা আমাদের দায়িত্ব পালনের জন্য উৎসাহ দেন এবং আমাদের টানাটানির সংসারের কথা শুনে এই লেভেল ক্রসিংয়ে দায়িত্ব পালন করলে, তারা মাসে মাসে আমাদের পাঁচ হাজার করে টাকা আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এতে আমরা রাজি হই। তার পর থেকে বাঁশি, সবুজ পতাকা ও দুই পাশে বাঁশের গেট তৈরি করে দায়িত্ব পালন করে আসছি।তারা রেলওয়ে কর্তৃপক্ষ, জেলা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
হিত উল্লাসের সভাপতি রায়হানুল ইসলাম রুপক জানান, এই বছরের জানুয়ারি মাসে এই অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এক নারী শ্রমিক কাটা পড়ে মারা যান। সেই দিন জরুরি সভা ডেকে সংগঠনের সদস্যদের বিষয়টি জানানো হয়। সভায় লেভেল ক্রসিংয়ে বাঁশের প্রতিবন্ধক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তা পরিচালনার জন্য দুজন গেটকিপার নিয়োগ দেওয়া হয়। যত দিন রেল কর্তৃপক্ষ এখানে গেটকিপার ও প্রতিবন্ধক না দেবে তত দিন সংগঠনের ব্যয়ে কাজ চালিয়ে যাওয়া হবে।
 
এলাকাবাসী বলেন, তারা প্রায় ৭ মাস ধরে এই দায়িত্বটা পালন করে আসছেন। এখানে আগে প্রায়ই দুর্ঘটনা ঘটত। কিন্ত এখন তারা থাকার পরে ৭ মাস থেকে আর কোন দুর্ঘটনা ঘটেনি। রেলওয়ে বিভাগ তাদের সহযোগিতা করলে ভালো হয়।
 
উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক বলেন, অরক্ষিত এ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজারেও বেশি শ্রমিক চলাচল করেন।
এখন সুরক্ষার জন্য শ্রমিকেরা প্রয়োজনে মাসিক চাঁদা দিয়ে আমরা দুজন গেটকিপারকে সহযোগিতা করবো। 
এই লেভেল ক্রসিংয়ের বিষয়ে মুঠোফোনে সকালের সময় প্রতিনিধির সাথে কথা হয় সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম শাহ এর সঙ্গে। তিনি তাদের এই কাজকে স্বাগত জানিয়ে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা