ভান্ডারিয়াবাসী ব্যালট বিপ্লবে স্বৈরাতন্ত্রকে সমাহিত করবে : মিরাজুল ইসলাম
ভান্ডারিয়ায় দীর্ঘদিনের একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগন ফুঁসে উঠেছে। তারা এখন জি-হুজুর জনাবের দিন ভূলে তাদের অধিকার আদায়ের অগ্রসৈনিককে বাছাই করে ভোট যুদ্ধে অতির্ণ হয়ে তিন যুগের স্বৈরাতন্ত্রের কবর রচনার ক্ষণ গুনছেন। ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ভান্ডারিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কয়েক হাজার নারী পুরুষের পথ-সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এ কথার সূচনা পর্ব দিয়ে জাতীয় পার্টি জে.পি চেয়ারম্যান আনোয়ার হোসেন এম.পিকে উদ্দেশ্য করে বলেন, তিনি তার জীবনের ৩৬ বছরের ক্ষমতার মধ্য দিয়ে ভান্ডারিয়ায় দৃশ্যমান উন্নয়নের তেমন কিছুই দেখাতে পানেরননি। তিনি একটি কাজে খুব পারদর্শী যারা কাজে বিশ্বাসী তাদের সমালোচনা করতে। আমরা কারো সমালোচনায় বিশ্বাসী নই। কাজের মধ্য দিয়েই আমাদের রাজনীতির বহিঃপ্রকাশ। আপনার অবন্তর কাথা মানুষ আর মূল্যায়ন করেনা। তারা সত্য মিথ্যার ব্যবধান বুঝে গেছেন। ভান্ডারিয়ার প্রতিটি লোক সচেতন ও উন্নয়নে বিশ্বাসী। কাকে মেয়র পদে নির্বাচিত করলে এলাকার কল্যান সাধিত হবে তা তারা শতভাগ অবগত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত নৌকার প্রতি শ্রদ্ধা রেখে জনতা আজ শপথ বদ্ধ হয়েছে পিছিয়ে থাকা ভান্ডারিয়াকে উন্নয়নের মহাসড়কে সমাসীন করতে বদ্ধ পরিকর। হাইজুর রশিদ খসরুর নৌকা প্রতিকে ১৭ জুলাই সোমবার ভোট প্রদান করবেন। যে কারনে আপনার মনোনিত সাইকেল প্রতিকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের ভোটাররা তাদের বাড়ি বাড়ি আগমন টের পেয়ে ঘরের লোকজন তালাবদ্ধ করে অন্যত্র অবস্থান করছেন। এক কথায় আপনাদের থেকে জনগন মূখ ফিরিয়ে নিয়েছেন। এসময়ে স্থানীয় লোকজন ৬নং ওয়ার্ডে অবস্থিত আনোয়ার হোসেন এমপির বাড়ির পাশের প্রতিবেশিরা এলাকার রাস্তা ও ব্রিজের চরম বেহাল দশা অতিদ্রুত মেরামত করার দাবি জানান এবং এলাকার উন্নয়ন কল্পে নৌকা প্রতিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। বিষয়টি গুরুত্বের সাথে মিরাজুল ইসলাম আমলে নিয়ে ৬ মাসের মধ্যে তাদের এর সমাধানেরও আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ