চাকরির খোঁজে বের হয়ে গণ ধর্ষণের স্বীকার গৃহবধূ, গ্রেফতার-৩
গাজীপুরের কোনাবাড়ীতে এক গৃহবধূকে (৩৫) গণ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার আলাউদ্দিন এর ছেলে শামীম রেজা (২৬),শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিজাম উদ্দিন এর ছেলে ফারুক (২৭) এবং নগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে সাহেব আলী (৬৫)।
মামলার এজহার সূত্রে জানাযায়,ওই গৃহবধূ বুধবার (১২ জুলাই) সকালে তার ৭ বছরের ছেলেকে নিয়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ বান্ধবীর বাসায় বেড়াতে আসেন। পরবর্তীতে ওইদিন রাত ৮ টা সময় তার আরেক বান্ধবীর মাধ্যমে গার্মেন্টেসে চাকুরির জন্য বাইমাইল কাদের মার্কেট এলাকায় তার বাসা খুঁজার জন্য বের হন। রাত সাড়ে ১০ টা সময় কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় সাহেব আলীর বাসার গলির কাছে পৌছা মাত্রই শামীম রেজা ও ফারুক ওই গৃহবধূকে বলে আমরা তোমার বান্ধবীর বাসা চিনি। পরে গলির ভিতর দিয়ে প্রায় ১০০ গজ দূরে সাহেব আলীর টিনসেড রুমের ভিতরে নিয়ে যায়। তখন ওই গৃহবধূ তাদেরকে খালি রুমের ভিতরে নিয়ে আসার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে কোন কিছু বুঝে উঠার আগেই তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা। বিষয়টি সাহেব আলীকে জানাইলে তিনি কিছু না বলিয়া চুপ থাকতে বলেন। পরবর্তীতে ওই গৃহবধূ তার বান্ধবীকে সাথে নিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই)
কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রফিকুল ইসলাম জানান,ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার তিন থেকে চার ঘন্টার মধ্যেই আসামীদের গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। শুক্রবার (১৪ জুলাই) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied