ফুটবল টুর্নামেন্ট
সর্বোচ্চ গোলদাতা পেলেন ঘোড়া উপহার
পাবনার ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্ব্বোচ্চ গোলদাতা পেয়েছেন ঘোড়া উপহার। খেলাটি অনুষ্ঠিত হয় ঈশ্বরদী উপজেলার গোকুলনগর মিশন মাঠে।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানের হাতে ঘোড়াটি উপহার হিসেবে তুলে দেয়া হয়।এছাড়া বিজয়ী ও বিজিত দলকে এলইডি টেলিভিশন উপহার দেয়া হয়।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গোকুলনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
এছাড়া সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা মুনতাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশিরহাট স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন হোসেন।
মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, খেলায় ঘোড়া উপহার একটা ব্যতিক্রমী ঘটনা। এটি আমার আনন্দকে অন্য মাত্রা দিয়েছে। সবাই খুব খুশী।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি