ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে দুই ভ্যানের সংঘর্ষে পা হারালো এক নারী


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ১২:৫১
মাদারীপুর জেলার শিবচরে দুই ভ্যানের সংঘর্ষে সাফিয়া বেগম(৫০) নামের এক নারীর ডান পা সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 
আহত সাফিয়া বেগম উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আইয়ুব আলী মোল্লার স্ত্রী। শনিবার(১৫ জুলাই) সকালে শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের খানকান্দি এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
 
জানা গেছে, শনিবার সকালে মেয়েকে সাথে নিয়ে ঢাকা যাচ্ছিলেন সাফিয়া বেগম। শিবচর থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে পাঁচ্চরের উদ্দেশ্যে রওনা হন তারা। শিবচর-পাঁচ্চর সড়কের খানকান্দি ইকবাল ক্লাব সংলগ্ন স্থানে এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর ভ্যানটি সরাসরি তার পায়ে আঘাত করলে ঘটনাস্থলেই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.মো.সোলাইমান জানান,'মহিলাটিকে পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করেছি। তার অবস্থা আশংকা জনক।'

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা