ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভুল চিকিৎসায় তাহসিনের মৃত্যুঃ শিবচরে বিচারের দাবীতে মানববন্ধন এলাকাবাসীর


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৪:১৮
রাজধানী ঢাকার ধানমন্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকদের  ভুল চিকিৎস্যায় "হাবিব উল্লাহ বাহার কলেজের  এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। একাধিক বার অস্ত্রোপচার করেও বাঁচাতে পারেনি তাহসিন নামের ওই শিক্ষার্থীকে। 
 
এঘটনায় তাহসিনে বাবা গত ২৬ সে জুন বাদী হয়ে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার সাইফুল্লাহ সহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন আদালতে  মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়াতে শনিবার (১৫ জুলাই) সকালে নিহতের নিজ উপজেলা শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজের মোড় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসীরা। 
 
নিহত তাহসিন শিবচর উপজেলার নিয়ামত কান্দী গ্রামের মনির হাওলাদারের ছেলে। তাহসিন ঢাকার হাবিব উল্লাহ বাহার কলেজের  ইন্টারমিডিয়েটের  বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এঘটনায় আসামীদের গ্রেফতারের দাবী জানান।
 
জানা গেছে, পেটে ব্যথাজনিত কারণে গত ২৭ মার্চ ল্যাবএইডের চিকিৎসক সাইফুল্লাহ অধীনে তাহসিনকে ভর্তি করানো হয় এবং একদিন পরে ২৮ মার্চ চিকিৎসক সাইফুল্লাহ তাকে অস্ত্রোপচার করেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে ৬ এপ্রিল দ্বিতীয় বার আবারো অস্ত্রোপচার করেন। কিন্তু পরে অবস্থা আরো খারাপের দিকে চলে যায় । দীর্ঘ তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে  গত ২৩ জুন  চিকিৎসাধীন অবস্থায়  তাহসিনের মৃত্যু হয়।
 
নিহতের বাবা মোঃ মনির হোসেন হাওলাদার বলেন,'তারা আমার ছেলের রোগ নির্ণয়ই করতে পারেনি। ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা