ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে পিকআপ চাপায় নারী শ্রমিক নিহত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-৭-২০২৩ দুপুর ৪:৩০
কারখানায় চাকুরীর ইন্টারভিউ দিতে গিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী  বাইমাইল এলাকায় পিকআপ চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু  ও একজন গুরুতর আহত হয়েছে। 
শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
 
নিহত হলেন- নেত্রকোনার কেন্দুয়া থানার গন্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী রোজিনা আক্তার বিপাশা (২৫)। আহতের নাম আশা আক্তার (২৩)। তারা দুজনেই স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় রোজিনা আক্তার বিপাশা। এ সময় গেটের বাহিরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তিনিসহ অনেকেই। ওই কারখানার সামনে দিয়ে যাওয়ার পথে একটি পিক আপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের  চাপা দেয়। এতে রোজিনা আক্তার বিপাশা ঘটনাস্থলেই মারা যায়।  গুরুতর আহত আশা আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
 
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস