ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করছি : আলী আকবর


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৬-৭-২০২৩ দুপুর ১:১৭

স্টাফ রিপোর্টার।।
জাতীর পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। 
শেখ হাসিনার স্বপ্ন ছিল মানুষকে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক ভাবে সহযোগিতা করার। আমি জননেত্রী শেখ হাসিনার একজন গর্বিত কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় এই নির্দেশনা ও প্রিয় নেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করছি। তারই অংশ হিসেবে আমার ব্যক্তিগত তহবিল থেকে হত দরিদ্রদের স্বাবলম্ভী করতে সেলাই মেশিন ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। 
শনিবার ( ১৫ জুলাই-২৩) কুমিল্লা ক্যান্টনম্যান্ট এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুবাইরচর এলাকায় হোটেল নুর মহল রেস্টুরেন্টের হল রুমে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর এসব কথা বলেন। 
ঈদুল আযহা উপলক্ষে ৫০ টি সেলাই মেশিন বিতরণ ও ১ হাজার হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে আজ আরো ১০ জনের মাঝে সেলাই মিশিন বিতরণ করা হয়। 
এ সময় তিনি আরো বলেন, রাজনীতি করা আমার একটা প্রিয় বিষয়, রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা যায়, মানুষের ভালবাসা পাওয়া যায়। আমরা পারিবারিক ভাবে একটি রাজনৈতিক পরিবার, মানুষের পাশে থেকে কাজ করতে বেশি ভাল লাগে। তাই মানুষের উপকারে আসতে পারলে নিজেকে গর্বিত মনে করি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, মোঃ মাহবুব আলম, নজরুল ইসলাম, আবু সুফিয়ান, মোঃ মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, শাওন, জুয়েল আহমেদ প্রমূখ। 

 

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত