ইবিতে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি' বিষয়ক সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি: একটি একাডেমিক আলোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৫ নং কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম মতিনুর রহমান। বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, আইন বিভাগের অধ্যাপক কাজী আতিকুর রহমান ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব। এসময় অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. জুলফিকার হোসেন, অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
সেমিনারে বক্তারা বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র এবং নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, অতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা, আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা ও বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত চিন্তার কণ্ঠে শিকল পড়ানো হয়েছে, যা কোন সভ্য গণতান্ত্রিক দেশে চিন্তা করা যায় না। এভাবে জনগণের অধিকার একের পর এক হরণ করে দমন-নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রকে দানবে পরিণত করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত থাকার ফলে প্রশাসনের সর্বস্তরে একটি সুবিধাভোগী শ্রেণি তৈরি করেছে, যা প্রকারান্ত একটি কর্তৃত্ববাদী প্রশাসনে পরিণত হয়েছে। এই বাস্তবতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিকল্প আর কোন পদ্ধতি হতে পারে না। তাই দেশ ও জাতির স্বার্থে জনগণ এবং দেশ প্রেমিক সকল রাজনৈতিক দল সমূহকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ঐক্য সৃষ্টি করতে হবে।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন