বাউফলে গ্রাম আদালতের ভিতরে মারধর; আহত -৪
পটুয়াখালীর বাউফলে একটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ইউনিয়ন পরিষদে ঢুকে ফ্লিমি স্টাইলে চারজনকে মারধর করার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে।
আহতরা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চলাকালে ইউপি চেয়ারম্যানসহ একাধিক ইউপি সদস্যদের সামনে সাইফুল ইসলাম ওরফে মাসুদ সওদাগর নামের এক ব্যক্তি দলবল নিয়ে এ হামলা করেন। সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য শূণ্য পদে উপ-নির্বাচন চলছে। এতে ৫জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যানের ভাগিনা হাসান মোরগ প্রতীকের প্রার্থী সাইদুর রহমান লিখনের পক্ষে ও মাসুদ সওদাগর ঘড়ি প্রতীকের সোহাগ ফরাজির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গতকাল ঘড়ি প্রতীকের এক সমর্থককে হুমকি দেওয়া নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। হুমকি দেয়ার ঘটনার জেরে মাসুদ সওদাগর পরিষদে ঢুকে চেয়ারম্যানের ভাগিনা হাসানকে মারধর করেন। এ সময় হাসানের সাথে রাসেল মৃধা, মিরাজ ও স্বপন মৃধাকেও মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
চেয়ারম্যানের ভাগিনা হাসান মাহমুদ বলেন, ২নং ওয়ার্ডের নির্বাচনে মাসুদ সওদাগর ঘুড়ি প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছেন। আমি মোরগ প্রতীকের পক্ষে কাজ করায় মাসুদ সওদাগর গতকাল রাতে আমাকে মুঠোফোনে এলাকা ছাড়ার হুমকি দেয়। আজ (রোববার) সকালে মাসুদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ওপর হামলা চালায়। ওই সময় আমার সাথে থাকা লোকজনকেও মারধর করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম ওরফে মাসুদ বলেন, নির্বাচনের মাঠে চেয়ারম্যান ভাগিনা হাসান মামার ক্ষমতার প্রভাব করছে। ঘড়ি প্রতীকের এক সমর্থকে প্রকাশ্য লাঞ্ছিত করেন। কেনো লাঞ্ছিত করা হয়েছে জানতে চাইলে হাসান মুঠোফোনে খারাপ ব্যবহার করেন। এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন পরিষদে গেলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। এসময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান এস.এম মহসিন বলেন, গ্রাম আদালতে বিচারকার্য চলছিল। এমন সময় মাসুদ সওদাগর তার বাহিনী নিয়ে আদালত কক্ষে ঢুকে হামলা করে। আমার ভাগিনাসহ ৪/৫জনকে মারধর করে আহত করে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার