মাদারীপুরে আসামীকে হেফাজতে নিয়ে নির্যাতন, এসআইয়ের বিরুদ্ধে মামলা
মাদারীপুরে বৃদ্ধকে থানায় নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে এক পুলিশের উপ পরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী। এ ঘটনায় বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী এ নির্দেশ দেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন শিবচর থানা পুলিশের উপ পরিদর্শক (নিরস্ত্র) নূর মোহাম্মদ। ভুক্তভোগীর নাম আকমান মাদবর (৬০) তিনি শিবচর উপজেলার সরকারের চর এলাকার মৃত আলাউদ্দিন মাদবরের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী আকমান মাদবর একটি পাটকাটা মামলার ৪ নম্বর আসামী। আদালতের নির্দেশক্রমে আকমান মাদবরসহ আর চার আসামীকে গত রবিবার (৯ জুলাই) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন পুলিশের এস আই নূর মোহাম্মদ। এদের মধ্যে আকমান মাদবরকে থানার দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায় নূর মোহাম্মদ। পরে তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়। এতে তার বাম হাত ভেঙে যায়। পরে তাকেসহ ওই চারজনকে আদালতে পাঠানো হয়। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে পুলিশ সদস্য নূর মোহাম্মদকে আসামী করে আজ রবিবার আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী আকমান মাদবর।
ভুক্তভোগী ও মামলার বাদী আকমান মাদবর বলেন, পুলিশ সদস্য নূর মোহাম্মদ আমাকে থানার একটি রুমে নিয়ে বেঞ্চের নিচে মাথা দিয়ে সারা শরীরে লাঠি দিয়ে পেটায়। পরে প্রস্রাব ও থুথু ফেলে আমাকে দিয়ে প্রস্রাব ও থুথু চাটাইছে। এক পর্যায়ে আমাকে দিয়ে আব্বা ডাকায় ওই পুলিশ সদস্য। এই ঘটনা কাউকে বললে আবারো নির্যাতন চালানোর হুমকি দেয় তিনি।

মানবাধিকার কর্মী ও আইনজীবি মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘পুলিশ হেফাজতে নির্যাতন করার কোনো সুযোগ নেই। পুলিশ হেফাজতে নির্যাতন নিরধে সুস্পষ্ট আইন রয়েছে।’
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে শিবচর থানা পুলিশের উপ পরিদর্শক (নিরস্ত্র) নূর মোহাম্মদ বলেন, মারধরের কোনো ঘটনাই সেদিন ঘটেনি।এগুলো সব মিথ্যা ও বানোয়াট। এমনটা হলে যেদিন তাকে আদালতে চালান দিয়েছিলাম সেদিনই তিনি আদালতে বিষয়টি জানাতেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জামাল হোসেন বলেন, থানায় বসে কোনো আসামীকে এভাবে নির্যাতন করার আইনগত অধিকার কারো নেই। ভুক্তভোগীর করা মামলায় মহামান্য আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা ন্যায় বিচার কামনা করছি।

এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
Link Copied