আজ পাবনায় রুচি ২য় বিভাগ ফুটবল লীগ উদ্বোধন
সোমবার বিকেলে পাবনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত রুচি ২য় বিভাগ ফুটবল লীগ শুরু হচ্ছে। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে পাবনা পাইরেটস এফসি ও ঈশ্বরদী ফুটবল একাডেমির খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে পাবনার সবচেয়ে বড় এই ফুটবল টূর্নামেন্ট।
রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষ।
ফুটবল লীগে পাবনা সদরসহ অন্যান্য উপজেলার ২৯টি ফুটবল ক্লাব অংশ নিচ্ছে। মোট খেলা হবে ৫৪টি। আজ সোমবার বিকেল চারটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন পৃষ্ঠপোষকের প্রতিনিধি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক। লীগের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, সহ-সভাপতি এস মোস্তাকিম সবুজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপিস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেজাউল হোসাইন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হোসেন ফারুক রনি, মিজানুর রহমান মিজু, সদস্য শামসুল আলম, রিজভী আহমেদ রেজা। সংবাদ সম্মেলন পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি