বিদায়কালে ডিসি
যেখানেই থাকি পাবনাবাসীর কথা স্মরণে থাকবে
বিদায়কালে পাবনার জেলা প্রশাসক প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে বলেছেন, ইছামতি নদী খনন ও দখলমুক্ত করতে সব সময় আন্তরিকভাবে চেষ্টা করেছি। কাজ এখনো চলমান। বড় বাজেট এসেছে। আশা করি ইছামতি নদী চালু হবে। কাজিরহাটে সেতু অথবা টানেল নির্মাণের প্রস্তাবনা দেয়া হয়েছে। মেডিকেল কলেজ আছে;কিন্তু হাসপাতাল নেই। এই বিষয়টিও কর্তৃপক্ষকে (জেলা প্রশাসক সম্মেলনে) জানিয়েছি। চেষ্টা করেছি পাবনাবাসীর জন্য কিছু করার। যেখানেই থাকি পাবনাবাসীর কথা মনে থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ।
রোববার (১৬ জুলাই) রাতে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে বদলিজনিত বিদায় উপলক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মির্জা আজাদ, সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, যুগ্ম সম্পাদক সরোয়ার উল্লাস, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা রিপোর্টার্স ইউনিটিরি সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, অবজারভার রিপোর্টার ড. নরেশ মধু, প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
বক্তারা বলেন, বিশ্বাস রাসেল হোসেন দক্ষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকবান্ধব ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি নিজ দপ্তরের কোনো দুর্নাম হতে দেননি। তিনি যে কাজগুলো করেছেন সততা ও নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছেন। করোনাকালে তার ভূমিকা ছিল আশাব্যঞ্জক। তিনি কথা কম বলতেন। তিনি যেখানেই যাবেন পাবনাবাসীর আতিথেয়তা মনে রাখবেন। তিনি নিজ কর্মগুণে আরও উচ্চ পদে আসীন হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিশ্বাস রাসেল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আজ যে সম্মান আপনারা আমাকে দিলেন তা সারাজীবন মনে থাকবে। এই প্রাপ্তিটা আজীবন হৃদয়ে গেঁথে থাকবে। আমার ২ বছর ১ মাস কাজ করার সুযোগ হয়েছে। আমি মন থেকে বিশ্বাস করি সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করছেন। তারা সমস্যা সম্ভাবনা তুলে ধরেন বলেই আমাদের কাজ করা সহজ হয়। আপনারা (সাংবাদিকরা) আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেক তথ্য পেতাম আপনাদের মাধ্যমে। রাত ২টায়ও ফোন পেয়েছি। রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত প্রেস ক্লাবে আমাকে বিদায় সংবর্ধনা দেয়ায় আমি গর্বিত।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি