ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবি’র ফার্মেসি বিভাগে ‘ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট ক্যারিয়ার’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৭-৭-২০২৩ দুপুর ৩:৫১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আয়োজনে সোমবার ( ১৭ জুলাই ) ‘হাউ টু জয়েন এজ অন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট’ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. কে এম সালাহ্ উদ্দীন।
সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শরিফুল হক। কীনোট স্পীকার ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের (পাবনা প্লান্ট)-এর এজিএম মোঃ খায়রুল আলম। 
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সুযোগকে সর্বোচ্চ ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়া এবং ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশকে নিয়ে ভাবতে হবে। শুধুমাত্র চাকরি নয়, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্যও চেষ্টা থাকতে হবে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করতে হবে। ক্যারিয়ার গঠনের জন্য পরিকল্পনা করে সামনে আগাতে হবে। ভালোকিছু করার ক্ষেত্রে মিশন-ভিশন ঠিক করতে হবে। 
কোষাধ্যক্ষ কে এম সালাহ্ উদ্দীন বলেন, আমাদের জানার আগ্রহ বাড়াতে হবে। সত্যিকার আগ্রহ থেকেই ভালোকিছু পাওয়া যায়। কোনকিছু পেতে হতে হলে, মনস্থিও করে সে অনুযায়ী কাজ করতে হবে। চাকরির পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। 
বিশ্ববিদ্যালয়ের গ্যালারী ১ এ অনুষ্ঠিত সেমিনারে বিভাগের শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির