বিএনপি-জামায়াত আওয়ামী লীগের অভূতপূর্ব উন্নয়ন দেখে দিশাহারা এমপি বাবু
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগের অভূতপূর্ব উন্নয়ন দেখে দিশাহারা, এ জন্য পাগলের প্রলাপ বকছেন। জনগণের জন্য শেখ হাসিনার হাতে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল— এসব তাদের শরীরে জ্বালা বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ কখনো জনগণের সঙ্গে প্রতারণা করে না।জনগণের জন্য যদি কোনো সরকার কাজ করে থাকে, সেটি হলো আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ আছে, ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে। বিএনপি-জামায়াত কখনও উন্নয়ন দেখে না, তারা জনগণের কাছে না গিয়ে তাদের বিদেশি প্রভুর কাছে যাচ্ছেন। তিনি যুবলীগের প্রতিটি সদস্যকে অতীতের মতো আগামীতেও আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করার আহ্বান জানান। কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তিনি সোমবার দুপুরে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা অনুষ্ঠান সফলের লক্ষ্যে উপজেলা যুবলীগের আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেন। উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিঃ মৃনাল কান্তি জোদ্দার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, জিয়াউর রহমান জুয়েল, সাবেক ছাত্রলীগ আহবায়ক ইমদাদুল হক টিটু,যুবলীগ নেতা, নির্মল চন্দ্র দাষ, আফজাল হোসেন, আরাফাত হোসেন, বিল্লাল হোসেন,ওলিউর রহমান খোকা, মেহেদী হাসান দিদার,জাকারিয়া হোসেন,পলাশ, ইমদাদ, যুব মহিলালীগের সাধারন সম্পাদক সুলতানা মিলি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব গাজী, জেড এম হুমায়ুন কবির নিউটনসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন