লোহাগড়া বাবলু হত্যার আসামি চাচাতো দু'ভাই আটক
নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবলু শেখ হত্যা মামলায় নিহতের আপন দুই চাচাতো ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৬ (যশোর)।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে র্যাব-৬ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতাররা হলেন-লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামের মৃত আজমল শেখের দুই ছেলে রিপন শেখ (৪৫) ও মুরাদ শেখ (৪০)।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এই হত্যাকাণ্ডের মূলহোতা নিহতের চাচাতো ভাই রিপন শেখ ও মুরাদ শেখকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া আসামিদেরকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-মামুন বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য গত মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাবুল শেখের চাচাতো ভাই রিপন ও তার লোকজন বাবুলের জমিতে থাকা তালগাছ কাটাকে কেন্দ্র করে তার আপন চাচাতো ভাই রিপন শেখের হাতে খুন হন।
এ ঘটনায় গত ১২ জুলাই নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় ২৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান