কুমিল্লা নগরীতে ট্রাফিক বিভাগের নিয়ম বর্হিভূত আইন প্রয়োগ
কুমিল্লা নগরীতে পার্কিং না থাকায় সাধারণ যাত্রীদের চলফেরার সার্ভিস দিয়ে যাচ্ছে থ্রী হইলার সিএনজি চালিত অটোরিক্সা। এতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যাত্রীদের সার্ভিস দিয়ে যাচ্ছে তারা। এছাড়া এই সিএনজি গুলো কুমিল্লা কোতয়ালী, কান্দিরপাড় পুলিশ ফাড়ি, চকবাজার পুলিশ ফাড়ি, ইপিজেড পুলিশ ফাড়িসহ প্রতিদিন প্রায় ৫০টি গাড়ী ফ্রি ভাবে ব্যবহার করে পুলিশ প্রশাসন।
সু নির্দিষ্ট পার্কিং না থাকায় চলন্ত অবস্থায় যাত্রী উঠা নামা করার নির্দেশনা দিয়েছেন প্রশাসন। তবে জেলা ট্রাফিক বিভাগ নিজেকে জাহির করার জন্য ও পুলিশ সুপারের কাছে সুনাম অর্জনের জন্য এসব সিএনজি পাকিং করলেই রেকার লাগিয়ে পুলিশ লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া সিএনজি গুলোর কাগজপত্র ঠিক থাকলেও তাদেরকে হয়রানী ও টাকা না দিলে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করেন কুমিল্লা মহানগর সিএনজি অটোরিক্সা মালিক সমবায় সমিতির সভাপতি কবির হোসেন।
এবিষয় কুমিল্লা জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরো বলা হয়, কুমিল্লা শহরের বাস স্ট্যান্ড ও নগরীর বিভিন্ন এলাকায় কাগজবিহীন গাড়ী, ফিটনেস নেই, রাস্তা বন্ধ করে গাড়ী ঘুরানো, টার্মিনাল থাকা সত্বেও রাস্তার উপর অবৈধ ভাবে পার্কিং ও রেকার ড্রাইভারের চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম থাকলেও তাদের বিষয় কোন প্রতিকার নেই। কিন্ত সিএনজি গুলো প্রশাসনকে এত সার্ভিস দেয়ার পরও কান্দিরপাড় দাড়ালেই রেকার লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দেয়া হচ্ছে মামলা, আটক রাখা হচ্ছে গাড়ী। আইনে আছে কোন গাড়ী নষ্ট বা দূর্ঘটনায় কবলিত হলে তাকে রেকার লাগিয়ে নিরাপদ স্থানে পৌছে নেয়া হয়, অথচ কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগে হচ্ছে উল্টো, এ যেন মশা মারতে কামান ব্যবহার।
বিষয়টি নিয়ে ট্রাফিক বিভাগের জিয়াউর রহমান জিয়া জানান, জানযট নিরশনের জন্য রেকার রাখা হয়েছে, কোন গাড়ী জানযট সৃস্টি করলে করলে তাকে রেকার দিয়ে নিয়ে আসা হয়।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা