ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৯-৭-২০২৩ দুপুর ২:৩৯
মাদারীপুরে ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স লুবনা ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভুইয়ার বিরুদ্ধে মানববন্ধন করে সাধারণ ব্যবসায়ীরা। বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ভুক্তভোগী ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ন্যায় বিচারের স্বার্থে স্মারকলিপি প্রদান করেন ওই ব্যবসায়ীরা।
 
ব্যানার লিফলেট হাতে নিয়ে মানববন্ধনে ৫ শতাধিক ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, মেসার্স মনির স্টোরের মালিক মনির হোসেন হাওলাদার, মেসার্স শাখাওয়াত ট্রেডার্স মালিক শাখাওয়াত হোসেন। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওবায়দুর রহমান, মনির বেপারি, আনন্দ পোদ্দার ও ভাই ভাই স্টোরের জুলহাস গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বনিক সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স লুবনা ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভুইয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান পদ স্থগিত, তাঁর পাসপোর্ট ও রিভলবার জব্দ, গোডাউন সিলগালা এবং সিগারেট ক্রয় বিক্রয় বন্ধ রাখা এবং ভুক্তভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান প্রশাসনের কাছে।
 
উল্লেখ্য গত ৩ জুলাই প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বনিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আরও জানান সম্প্রতি বিভিন্ন কোম্পানির সিগারেট কেনার জন্য মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলামকে তিন ব্যবসায়ী প্রায় ২৫ কোটি টাকা দেন। পরে টাকা কিংবা সিগারেট না দিলে কয়েক দফা পাওনা আদায়ের জন্য বললেও ব্যর্থ হন ওই তিন ব্যবসায়ী। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টিসহ বিভিন্ন দপ্তরে লিখিত দেন ভুক্তভোগী মনির হাওলাদার (১৫ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা), সুজন মোল্লা (১৩ লাখ ৭১ হাজার ৯৮৮ টাকা), সাখাওয়াত হোসেন (৮ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৪৫ টাকা)।
 
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মেসার্স লুবনা ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভুইয়া। তিনি জানান, পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করায় ক্ষুব্ধ হয়েছেন ব্যবসায়ীরা।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ