জলবায়ু পরিবর্তনে কৃষির হুমকি মোকাবেলায় এগ্রোমেটের পরামর্শ গুরুত্বপূর্ণ
বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, গ্রিণ হাউজ ইফেক্টের জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে কৃষি সেক্টরের হুমকি সম্বন্ধে ধারণা পেতে এবং কৃষকদের করণীয় বিষয়ে সচেতন করার জন্য এগ্রোমেটের পরামর্শের প্রয়োজন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 'জলবায়ু পরিবর্তন: কৃষিতে হুমকি এবং কৃষকদের জন্য এগ্রোমেটের পরামর্শের প্রয়োজনীয়তা' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নীতকরণ সেন্টারের সিনিয়র কনসালটেন্ট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল মুইদ। বুধবার (১৯ জুলাই) দুপুর ১২ টার দিকে বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ওই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. মুইদ আরও বলেন, ২১০০ সালে বৈশ্বিক তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বৃদ্ধি পাবে। সেই সাথে সমুদ্রের উচ্চতা ১ ফুট বৃদ্ধি পাবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মাটি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসলের মাঠে খরা দেখা দিয়েছে। এছাড়াও পাহাড়ের ঢলে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ফ্লাশ ফ্লাড দেখা দিচ্ছে। যার ফলে হাওড় অঞ্চল থেকে সঠিক সময়ে শস্য তোলা সম্ভব হচ্ছে না।
এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বাতেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো আলমগীর হোসেন, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রভাষক উম্মে সুমাইয়া শাম্মীসহ বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও এগ্রোমেটিওরোলজি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
Link Copied