ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোনাইমুড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি,লাখ টাকা জরিমানা


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ১৯-৭-২০২৩ রাত ১০:১৫
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে নেওয়ায় ১০ প্রতিষ্ঠানকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯ জুলাই) দুপুরে সোনাইমুড়ী বাজার ও পৌরসভার কাঠালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।
বেশকিছু দিন ধরে উপজেলার শহর এলাকার ডিলার ও গ্রামাঞ্চলের খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলেন্ডার বিক্রি করে আসছে বলে খবর পাওয়া যায়। এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। এ নিয়ে তিনি বলেন,সিলিন্ডার প্রতি গ্যাসের দাম সরকার নির্ধারিত ৯৯৯ টাকা নেওয়ার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী তা বিক্রি করছে এক হাজার ১৫০ টাকায়। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো,সোনাইমুড়ী মেসার্স সলিড এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেসার্স হান্নান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং আরও আট প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে যাতে নির্ধারিত দামে অতিরিক্ত না নেওয়া হয় সে জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়