ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে গলায় বৈদ্যুতিক তার পেচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১২:৪৩
সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের সাংগু অক্সিজেন রোড এলাকায় গলায় বৈদ্যুতিক তার পেচানো অবস্থায় মো. নুরুন নবী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) ওই এলাকার একটি পোড়া তেলের ডিপোতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত নুরুন নবী (৫২) ফেনীর সোনাগাজী উপজেলার বক্তামুন্সি সমাপুর গ্রামের বজলুল রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, নুরুন নবী সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের সাংগু অক্সিজেন রোড এলাকায় জনৈক ওসমান নামে এক ব্যক্তির পোড়া তেলের ডিপোতে কাজ করতেন। সেখানে স্ক্র্যাপ জাহাজ থেকে পোড়া বা কালো তেল সংগ্রহ করে বিক্রি করা হতো। ওই ডিপোর একটি কক্ষে থাকতেন তিনি।
 
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, নিহত ব্যক্তির গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিলো। মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে থানায় আনা হয়েছে।

এমএসএম / এমএসএম

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ

নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড

কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত

আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান