ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় সাবেক সাব-রেজিস্টারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-৭-২০২৩ বিকাল ৬:৮

সরকারের খাস জমি জাল জালিয়াতির মাধ্যমে ব্যক্তির নামে রেজিষ্ট্রি করে দেয়ার অভিযোগে পাবনার ঈশ^রদী উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সাবেক সাব-রেজিষ্ট্রার আব্দুল হান্নাসসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার (২১ জুরাই) দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 
মামলায় আসামী করা হয়েছে ঈশ^রদী উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসের সাবেক সাব রেজিষ্ট্রার ও ঢাকা মোহাম্মদপুরের তাজমহল রোডের জিয়াউল ইসলামের ছেলে মোঃ আব্দুল হান্নান, ঈশ^রদী উপজেলার দড়িনাড়িচা গ্রামের দূর্গা দাসের ছেলে রঞ্জু দাস এবং দড়িনাড়িচা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সাবেক দলিল লেখক আবুল কালাম আজাদ। 
দুদকের মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামীরা অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারের ১ নং খাস খতিয়ানভূক্ত দড়িনাড়িচা মৌজার দু’টি খতিয়ান থেকে ৩ শতাংশ জমি জালিয়াতির আশ্রয় নিয়ে ব্যক্তির নামের রেজিষ্ট্রি করে দেন। দলিল লেখক আবুল কালাম আজাদ খতিয়ান, মৌজা ও দাগ এবং খাজনা খারিজ সৃজন করে দলিল লেখা সম্পাদক করার পর সাব রেজিষ্ট্রার আব্দুল হান্নানের নিকট উপস্থাপন করেন। সাব রেজিষ্ট্রার আব্দুল হান্নান অনৈতিক পন্থায় কোন কাগজপত্র যাচাই বাছাই না করেই ২২০৪ নং দলিলে ১৩/০৪/২০১৬ ইং তারিখে একই এলাকার তাসলিমা আক্তার মুন্নীর নামে রেজিষ্ট্রি করেন দেন। যা সরকারি সম্পত্তি আত্মসাতের সামিল এবং দুদকের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 
দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন বলেন, আসামীরা সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির