পামেক শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা পরিবহন সংকট সমস্যার সমাধানসহ ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ-দীর্ঘদিন ধরে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। নিজস্ব পরিবহন বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে তারা হাসপাতালে যেতে পারছেননা। এই সকল বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ না করে সময় ক্ষেপণ করছেন।
তারা আরো জানান, পরিবহন সমস্যার পাশাপাশি হোস্টেল ও ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা জোরদার, ক্যাম্পাসের মূল ফটক নির্মাণ, কলেজের সামনে ভাঙা সড়ক দ্রুত সংস্কার করা, ছাত্র হোস্টেলের জলাবন্ধতা দূর করা, হোস্টেলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, শিক্ষার্থীদের খেলা জন্য স্থায়ী খেলার মাঠের ব্যবস্থাসহ আটটি দাবি কলেজ অধ্যক্ষের কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা। যদি এই সকল দাবি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী শনিবার থেকে লাগাতার বিক্ষাভ কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী দেন তারা।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. ওবায়েদ ইবনে আলী জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আসলে গণপূর্তের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন বর্তমানে বাজেট সংকট রয়েছে। এই কলেজের সমস্ত কাজ গণপূর্ত বিভাগ করে থাকে। পরিবহন সংকট দূর করার জন্য একটি টেন্ডার আহবান করা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করার। বাজেট আসলে সব কিছুরই সমাধান হয়ে যাবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি