মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওঃ আব্দুল খালেক মারা গেছে
সাতক্ষীরার জামায়াত নেতা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী। সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে মৃত্যু বরন করেছেন। বৃহস্পতিবার(২০ জুলাই) সন্ধ্যার আগে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আব্দুল খালেক মন্ডলের ছোট ছেলে ফারুক মন্ডল কারাঅধীনে তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরপারে পাড়ি জমানো আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের খলিলনগর গ্রামের চাঁদ মন্ডলের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৯০ সালে তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। এছাড়াও ২০০১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসাবে ৮ম সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা অবস্থায় আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার আগরদাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। সূত্র জানায়, গত ৮ জুলাই শনিবার তিনি বার্ধক্যজনিত কারনে সাতক্ষীরা জেলা কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন সাতক্ষীরা মেডিকেল কলেজে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
উল্লেখ্য,আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এতে ৬টি অভিযোগ উপস্থাপন করা হয়। একই বছরের ৮ ফেব্রুয়ারী রোববার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারী চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে সাতক্ষীরা মহকুমায় রাজাকার বাহিনীর প্রধান সংগঠন ছিলেন আব্দুল খালেক মন্ডল। তখন পাকিস্তানি বাহিনীর সাথে যোগসাজশে অসংখ্য নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করা ছাড়াও নৃশংসতা চালান তিনি। ২০১৮ সালের ৫ মার্চ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ২০২২ সালের ২৪ মার্চ খুন, ধর্ষন ও অপহরন সহ ৬টি অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তাকে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ। তবে ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ
কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি
আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার
কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা
ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
Link Copied