কুবিতে বিএনসিসি প্লাটুনের পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১শে জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় বিভিন্ন বিভাগের ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এই পরীক্ষা নেয়া হয় বাংলা, ইংরেজি, সাধারণ গণিতসহ মোট ৬ টি বিষয়ে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নবীন ক্যাডেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।'
তিনি আরও বলেন, ‘পরবর্তী ধাপ হচ্ছে মৌখিক সাক্ষাৎকার। আমাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হবে।’
লিখিত পরীক্ষাকালীন সময়ে উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসি ও অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট আবুল কাশেম, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ হাসানুর রহমান ও ক্যাডেট সার্জেন্ট আরিফা আক্তার তানজিনাসহ অন্যান্য ক্যাডেটগণ।
উল্লেখ্য, জ্ঞান ও শৃঙ্খলা এই মূলমন্ত্রকে ধারণ করে ২০০৯ সালের ২৯শে এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্টে সেনা শাখার অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied