শাহজাদপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের তালগাছি বাজারের দক্ষিণ পাশে গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ৭০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধ দিনের বেলায় স্থানীয় তালগাছি বাজারে ঘোরাঘুরি করে রাতে গ্রামীণ ব্যাংকের সামনে থাকত। শনিবার সকালে স্থানীয়রা তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান পিপিএম এসে লাশের প্রাথমিকভাবে সুরতহাল শেষে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন- ইতিমধ্যেই সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে তারা এসেও লাশ শনাক্তের যথাযথ চেষ্টা করবে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন