মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা হলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদারকে মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। আজ ২২ জুলাই শনিবার সকালে প্রতিষ্ঠানের হেড অফিস নয়াপল্টন রূপায়ণ তাজ সেন্টারের ৬ষ্ঠ তলায় গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আক্কাস আলী, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাইনুদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান বি এম এইচ হানিফ মাস্টারসহ অন্যান্য পরিচালকের উপস্থিতিতে চুক্তিপত্র স্বাক্ষর করা হয়। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সমঝোতা স্বাক্ষরে স্বাক্ষর করেন।
মাতৃভূমি গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ লাক্সারি হ্যান্ডিক্রাফ্টস লিমিটেড, মাতৃভূমি ডেভলাপার এন্ড প্রোপারটিস লিমিটেড, মাতৃভূমি হার্ড কেয়ার লিমিটেড, মাতৃভূমি হোল্ডিংস লিমিটেড, মাতৃভূমি ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেড এবং মেসার্স মাইন এন্ড ব্রাদার্স অন্যতম।
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন বলেন, আমরা আশা করছি যোগ্য ব্যক্তিকে মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানকে ব্যবসা সফল করতে তার মেধা ও যোগ্যতার মাধ্যমে কোম্পানি আগামী দিনগুলোতে বাংলাদেশের ব্যবসা খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
বাপ্পি সরদার বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি ব্যবসা সফল প্রতিষ্ঠানে পরিণত করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে মাতৃভূমি হার্ড কেয়ারের মাধ্যমে স্বাস্থ্য সেবা সাধারণ জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে। এ জন্য প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা আশা করছি।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied