১৩ দফা দাবিতে ঈশ্বরদীতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি-বিক্ষোভ সমাবেশ
দৈনিক মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে খামার শ্রমিক সমিতি, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিক ও বিনার শ্রমিকরা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
শনিবার(২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ বন্ধ করে তারা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও দাবি আদায়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, দৈনিক মজুরি এক হাজার টাকা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে পৃথক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিসহ ৪ দিনের কঠোর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইক্ষু রিচার ইনস্টিটিউট (বিএসআরআই) খামার সমিতি ও বিনা শ্রমিকরা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের খামার শ্রমিক সমিতির আহ্বায়ক বাকী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক মীর উজ্জল, সাবেক সভাপতি আলেপ বিশ্বাস, সহ-সভাপতি ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাহির উদ্দিন, বুরহান উদ্দিন, শফিকুল ইসলাম, সামছুল আলম, জাহিঙ্গীর হোসেন, আজম আলী, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি