ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরর বড়াই গ্রামে বাস ট্রাকের সংঘর্ষে নিহত ২


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ১২:৫
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে যাত্রীবাহী বাসের ১০ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের লাশ থানায় আছে। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
 
খবর পেয়ে ছুটে এসে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাত ১টা ২০ মিনিটে উপজেলার খেজুরতলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে নাটোর অভিমুখী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের অজ্ঞাত দুই যাত্রী নিহত হন এবং ১০ যাত্রী আহত হন। আহতদের উপজেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ঝলমলিয়া থানা হেফাজতে রয়েছে।  
 
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিশি খাতুন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা