বাউফলে শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় ধাপে সরকারি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যয়নরত প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্পের বাউফল উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে ১৬২ কি ট্যাবলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর মোর্শেদ।
এ সময় আ.স.ম ফিরোজ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে। নির্বাচনকালীন সময় সকল ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকবে।পৃথিবীর অন্যান্য গনতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীণ সরকারের অধীনে নির্বাচন হয় এদেশেও সেভাবে নির্বাচন হবে। সংবিধানই আমাদের বিধান। সেই বিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে উঠে গেছে। এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied