গাজীপুরে ১৪০০ পিস ইয়াবাসহ আটক-৪
গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)। রোববার (২৩ জুলাই) রাত পৌনে আটটা সময় নগরীর সদর থানাথীন পশ্চিম ভুরুলিয়া ডুয়েট মনির কেমিক্যাল রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নজিবপুর গ্রামের মৃত আলী আকবারের ছেলে আয়াতুল আমীন ওরফে কনক (২৯),নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার আনন্দবাজার গ্রামের মৃত তাইজ উদ্দীন এর ছেলে আমান (৩৯), ঢাকা মহানগর খিলক্ষেত থানার মৃত আবুল কালাম এর ছেলে মোঃ সেলিম (৩০), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মোঃ সেলিম এর ছেলে মোঃ রূপচান মিয়া ও মুসা (৩৪)।
গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ ) পুলিশের এস আই রাজীব হোসেন জানান, জিএমপি- সদর থানা এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নগরীর সদর থানাথীন পশ্চিম ভুরুলিয়া ডুয়েট মনির কেমিক্যাল রোডস্থ এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয় উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করিতেছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied