ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৩:৩২
মাদারীপুরের শিবচরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবার নামেই দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। সোমবার দিবাগত রাতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকা থেকে ওই ডাকাত সদস্যদের গ্রেফতার করে পুলিশ।
এসময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরী ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড, স্টিলের ¯øাইরেঞ্জ জব্দ করে পুলিশ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান শিবচর থানা পুলিশ।
পুলিশ সূত্রে  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী এলাকায় ধলু ডাকাতের নেতৃত্বে ১০ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে শিবচর থানা পুলিশের একাধিক টিম কাঠালবাড়ী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সর্দার ধলু জমাদ্দার, আরব আলী হাওলাদারসহ বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে আটক করে। পুলিশ এসময় ডাকাতদের বহনকারী ভ্যানের তলায় তৈরিকৃত অভিনব পকেট থেকে রাম দা, ড্যাগার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রা ও তালা কলাপশিকল গেট কাটার সামগ্রী উদ্ধার করে।   গ্রেফতারকৃতদের নামে বেশকয়েকটি জেলায় ডাকাতির মামলাও রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহাবুবুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আবুল কালাম কাজী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী কান্দি গ্রামের জিলু হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, একই এলাকার সাহেব আলী বেপারী কান্দি গ্রামের সুরুজ হাওলাদারের ছেলে সুখচান হাওলাদার, কাঠালবাড়ী জুলহাস বেপারী কান্দি গ্রামের আরব আলী হাওলাদারের ছেলে আকাশ ওরফে আরিফ হাওলাদার ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের টুকু বেপারীর ছেলে মশিউর বেপারী। 
এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, ‘ডাকাতির প্রস্তুতিকালে ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ