পাবনার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
পাবনা জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, বর্তমান সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সভাপতি রুমি খন্দকার, সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, দৈনিক সকালের সময় ও দ্য ডেইলি নিউ এজ’র জেলা প্রতিনিধি এম মাহফুজ আলম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি রাজিউর রহমান রুমি, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, পাবনা থেকে প্রকাশিত দৈনিক সিনসা’র সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা মাঠপর্যায়ের কাজ করার ক্ষেত্রে নানা চিত্র তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদেও পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন নবাগত জেলা প্রশাসক। মহামান্য রাষ্ট্রপতির জেলায় জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় এবং শিল্পসাহিত্য সমৃদ্ধ পাবনার মত জেলায় আসতে পেরে নবাগত জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সাইফুর রহমান,
উল্লেখ্য, গত ৬ জুলাই ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনা জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। গত ২০ জুলাই পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মু. আসাদুজ্জামান। তিনি সাবেক জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি