ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ১২:২৭
মাদারীপুরে সরকারি,বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিরাপদ স্বাস্থ্যসেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের লেকেরপাড়ে জেলার সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে  মানববন্ধন করা হয়। 
তারুন্যের প্রভাতসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের আয়োজনে এতে অংশ নেয় স্বেচ্ছাসেবকরা। এ সময় তারা সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতালে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানান। এছাড়া যে সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মানসম্মত হয় না, সে সকল হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘জেলা বন্ধন পরিবার’-এর সভাপতি জিল্লুর রহমান, মাদারীপুর জেলা মাতৃভূমি চেতনার সাধারণ সম্পাদক আবু তালেব, জেলা তারুণ্যের প্রভাত-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাফিজ খান, মাদারীপুর জেলা স্বপ্নচূড়া তরুণ সংঘের উপদেষ্টা মামুন ইসলাম লিখন, নকশিকাঁথার সদস্য কেএম জুবায়ের জাহিদ, প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ আকনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। 
মানববন্ধন শেষে সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বাস্থ্যসেবার দাবিতে সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক