ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ৪:৭
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্নাঢ‍্য র‍্যালী, আলোচনা সভা, স্হানীয় মৎস‍্য চাষীদের পুরুস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্তকরনের মধ‍্যে দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার  (২৫ জুলাই) বেলা ১২টায় মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই মৎস‍্য সপ্তাহের শুভ উদ্ধোধন করেন।
এর আগে সকাল ৯.৩০ টায় একটি বর্নাঢ‍্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
 
এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) উম্মে তহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ প্রমুখ।
 
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করােন। পরে মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন‍্য স্হানীয় পর্যায়ে মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা