লোহাগড়া উপজেলায় আজ থেকে শুরু জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩
নড়াইলে লোহাগড়া উপজেলায় আজ থেকে শুরু জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার প্রত্যয়ে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২৩ উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
এসময় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ মোহাম্মদ ফয়সল, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, মৎস্যচাষী কামরুল ইসলাম, নাজমুল হক, এবাদুল রেজা প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied