মাদারীপুরে একহাজার পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মাদারীপুরে এক হাজার পিচ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দম্পতি হলেন একই এলাকার মৃত সোমেত দর্জির ছেলে আবুল দর্জি (৬২) ও তার স্ত্রী রানু বেগম (৪৯)।
এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর থানার উপপরির্দশক (এসআই) মো. হিমেল রানা বাদী হয়ে গ্রেপ্তার দম্পতি ও তার ছেলে সুজন দর্জিকে (৩০) আসামি মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছেন। এ মামলায় দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত গ্রেপ্তার দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবুল দর্জি কৃষি কাজের আড়ালে মাদক ব্যবসা করে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আবুল দর্জি তার বাড়িতে বসেই মাদকের একটি বড় চালান বিক্রি করছেন। পরে সদর থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র সাহার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ঝিকরহাটি এলাকায় আবুল দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আবুল দর্জি ও তার স্ত্রী রানুকে আটক করা হয়। পরে আবুলের লুঙ্গির ভাঁজে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে ৬০০টি ইয়াবার বড়ি ও তার স্ত্রী রানু বেগমের ব্লাউজের ভিতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে আরও ৪০০টি ইয়াবার বড়ি উদ্ধার করে পুলিশ। অভিযান চলাকালীন এই দম্পতির ছেলে সুজন দর্জি কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই দম্পতি গৃহস্থালী কাজের পাশাপাশি মাদকের ব্যবসা করতেন। গ্রেপ্তার দম্পতি ও তার ছেলে সুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি তাদের অপরাধ স্বীকার করেছেন। ওই দম্পতি ও তার ছেলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। উদ্ধার হওয়া আলামতসহ ওই দম্পতিকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী
কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ
ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১
গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি
রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ
Link Copied