ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে পানি সংকটে পাট পঁচানো নিয়ে বিপাকে বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৫-৭-২০২৩ বিকাল ৫:৫০
মাদারীপুর শিবচরে পাটের অধিক ফলন হলেও পাট পঁচানো নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা। পর্যাপ্ত পানির অভাবে পাট জাগ(পঁচানো) দেয়া নিয়ে চিন্তিত কৃষকেরা। উপজেলার  বিভিন্ন স্থানে বাড়ির পুকুরেও জাগ দেয়া হচ্ছে পাট। এছাড়াও নদ-নদীর বদ্ধ পানিতে দিতে হচ্ছে পাটের জাগ।
 
কৃষকদের সাথে কথা বলেজানা গেছে, জমিতে পাটের ফলন ভালো হলেও এবার পানি সংকটে পাট জাগ দিতে পারছেন না কৃষকেরা। বৃষ্টিপাত কম হওয়া এবং নদ-নদীতে বর্ষার পানি পর্যাপ্ত না থাকায় খাল-বিলসহ জলাশয় অনেকটাই পানিশূন্য। ফলে পাট জাগ দেয়া যাচ্ছে না। জমি থেকে দূর-দূরান্তের জলাশয়ে নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। ফলে বেড়েছে ব্যয়। 
 
 শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ও কাদিরপুর এলাকার কৃষকেরা জানান,'নদী থেকে পর্যাপ্ত পানি আসতে পারছে না। তাছাড়া নদীতেও পানি তেমন বাড়েনি। পাটক্ষেতের আছে পাশের খাল-জলাশয় সব শুকিয়ে আছে। পানি আসেনি। এখন পাট জাগ দেয়া নিয়ে কৃষকেরা ভীষণ দূর্ভোগে আছে। দূর-দূরান্তে যেখানে পানি পাওয়া যাচ্ছে সেখানেই ছুটছে কৃষকেরা। এদিকে পাট কেটে পাতা ঝরানো হয়ে গেলেও জাগ দেয়া যাচ্ছে না।'
 
খোঁজ নিয়ে জানা গেছে, খাল-বিলসহ জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানো নিয়ে আশঙ্কায়  রয়েছেন  কয়েক টি ইউনিয়নের পাট চাষীরা। যেমন দ্বিতীয় খন্ড,বাশকান্দি,উমেদপুর, কুতুবপুর,কাদিরপুর, শিরুয়াইল, দত্তপাড়াসহ  বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা। সময় মত পাট কেটে পচাতে না পারলে  পাটের রং সুন্দর হবে না,  ন্যায্য মূল্যও না পাবার শঙ্কা রয়েছে কৃষকদের মধ্যে।
 
শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড এলাকার দেলোয়ার হোসেন বলেন,'জমিতে পাটের ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু খালে পানি নাই। পাট জাগ দিতে পারছিনা। অসংখ্য কৃষক পাট জাগ দেয়া নিয়ে চিন্তায় আছে। বৃষ্টি নাই, বর্ষার পানিও খাল-বিলে পানি নাই!'
 
শিবচর কৃষি অফিস সূত্রে জানা গেছে,উপজেলার  চলতি বছর ২০ হাজার ৩শত ৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার গতবারের তুলনায় ১ হাজার ৪ শত হেক্টর বেশি। এছাড়াও চলতি বছর উপজেলায় চাষীদের মধ্যে বিনামূল্যে ১২ হাজার উন্নতমানের পাটবীজ বিতরণ করা হয়েছে। পাটের ফলনও চলতি বছর ভালো হয়েছে বলে কৃষি অফিস জানায়।
 
শিবচর কৃষি  অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন,' পাটের আবাদ উপজেলায় বেশ ভালো হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। দাম ঠিক থাকলে কৃষকরেরা লাভবান হবে বলে আশা করা যাচ্ছে। তবে পানির সংকটে পাট পঁচানো নিয়ে কিছুটা বিপাকে পড়েছে চাষীরা।'

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা