সীতাকুণ্ডে ৬৫০ টাকায় মাংস, মানবিক দৃষ্টান্ত দেখালেন বাবলু
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কেজি প্রতি ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করে এলাকায় তাক লাগিয় দিয়েছেন মো: বাবলু।
সরেজমিন দেখা যায় , উপজেলার পৌরসভার পন্থিছিলা মাষ্টার পাড়া এলাকার মাংস ব্যবসায়ি মো: বাবুল প্রতিকেজি হাড় ও চর্বি মিশ্রিত মাংস বিক্রি করছেন ৬৫০ টাকা করে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। কম মূল্যে কিনতে পেরে ক্রেতারও খুশি, আসছেন দূরদূরান্ত থেকে ।
আম্মাজান মাংস বিতান নামে পন্ছিলা ভান্ডারি সড়কের মাথায় বিক্রেতা মো: বাবলু সাধারণ মানুষের কথা চিন্তাকরে কম লাভে এমন উদ্যাগে এলাকায় মানবিক দৃষ্টান্ত দেখালেন বাবলু । এলাকাবসী জানায়, কম দামে মাংস কিনে খুব ভালো লাগছে। বাজারে কেজি প্রতি হাজার টাকার মাংস এখানে প্রায় অর্ধেক দামে পাচ্ছি।
পার্শ্ববর্তী এলাকা থেকে আসা এক ক্রেতা জানান, বাজারে প্রতি কেজি ৯৫০-১০০০ করে মাংস বিক্রি হয় ,তারমধ্যে ৩০০ গ্রাম হাড্ডি। এতো দাম দিয়ে মাংস কিনে খাওয়া অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। তাই কিছুটা কম দাম কেনার আশায় ২০ টাকা গাড়িভাড়া দিয়ে এসেছি। যদিও সন্দেহ ছিলো কম দামের মাংস কেমন হবে ! তবে, নিজের চোখে দেখলাম গরু কাটা ও প্রকৃয়াজাতকরণ ব্যবস্থা । এখনো পর্যন্ত কোন অসঙ্গতি চোখে পড়েনি
জানতে চাইলে, আম্মাজান মাংস বিতান এর প্রেপাইটর মো: বাবলু বলেন, মানবিকতার কথা চিন্তাকরে আমার এই উদ্যেগ। অনেক গরিব মানুষ ইচ্ছা থাকলেও মাংস কিনে খেতে পারছে না । প্রতিদিন ৪/৫ টা গরু জবাই করে কম লাভে বিক্রি করছি। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চাহিদা মিটাতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে।
এমএসএম / এমএসএম
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড
কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত
আদালতে নেওয়ার পথে ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান
Link Copied