খানসামায় ভ্যানে-ভ্যানে সংঘর্ষ; চালকের মৃত্যু
দিনাজপুরের খানসামায় ব্যাটারি চালিত ভ্যানের সাথে বিপরীত থেকে আসা অপর একটি ভ্যানের সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার( ২৫ জুলাই) দুপুর ১টার দিকে খানসামা থেকে মনাগঞ্জ যাওয়ার সড়কের আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম (৩৮) পেশায় একজন ভ্যান চালক। সে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বানগাও গ্রামের রুস্তম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ভ্যানে থাকা যাত্রী আব্বাস আলী বলেন, খানসামা থেকে বাসায় যাওয়ার পথে ভ্যানটি গোবিন্দপুর ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানের এক্সেলের সাথে আমাদের ভ্যানের স্কেলের সাথে ধাক্কা লাগে । এতে ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে রাস্তায় পাশে গাছের সাথে মাথায় এবং বুকে আঘাত পায়।
স্থানীয়রা জানান, উপজেলার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেটি বন্ধ থাকায় বাজারের স্থানীয় চিকিৎসক কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরে তাকে বাসায় নিয়ে আসা হলে লোকজন দেখতে পায় তার হাত -পা নড়ছে। সে একটু পানিও পান করে। ফায়ার সার্ভিস ইউনিটের গাড়িতে করে পাকেরহাট ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফরিদুলকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় সকালের সময়কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied