ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ১১:০
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালটি জেলা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করোনা ডেডিকেটেডে হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু জেলায় অস্বাভাবিকভাবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধ জেলা কমিটি মানিকগঞ্জের সিদ্ধান্ত মোতাবেক ওই হাসপাতালে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
 
এ বিষয়ে মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ স্বাক্ষরিত একটি চিঠি মানিকগঞ্জ প্রেসক্লাবে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলায় অস্বাভাবিকভাবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় করোনা প্রতিরোধ জেলা কমিটি মানিকগঞ্জের সিদ্ধান্ত মোতাবেক অত্র কোভিড-১৯ ডেডিকেটেড ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে সম্পূর্ণরূপে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিক সংক্রমণ রোধকল্পে বিভিন্ন ওয়ার্ড/বিভাগ/ফ্লোরসহ অত্র হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হয়েছে। এমতাবস্থায় সকল গণমাধ্যমকর্মীকে নিজেদের এবং হাসপাতালে ভর্তি আক্রান্ত কোভিড-১৯ পজিটিভ রোগীদের সুরক্ষার স্বার্থে হাসপাতাল অভ্যন্তরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হলো। সেক্ষেত্রে তারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট হতে সংবাদ সংগ্রহ করবেন।
 
এ ব্যাপারে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বলেন, গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য বিষয়টি আমরা পজিটিভভাবেই দেখছি। তবে চিকিৎসা সেবার বিষয়ে কোনো অনিয়ম, অবহেলা, অব্যবস্থাপনা হলে হাসপাতালে গিয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ পরিবেশন করবেন এটাই স্বাভাবিক।
 
করোনা ইউনিটের কো-অর্ডিনেটর ডা. মানবেন্দ্র সরকার মানব বলেন, করোনা সংক্রমণের হার কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যে কোনো তথ্য প্রয়োজন হলে গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোনে প্রদান করা হবে।
 
এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আকন্দ জানান, গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশের নিষেধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জেলা প্রতিরোধ কমিটির সভায় হয়নি। খোঁজখবর নিয়ে বিষয়টি আরো স্পষ্ট করতে হবে জানান তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ