ওয়ারিশ সনদ না দেওয়াই , চেয়ারম্যানকে আদালতের শোকজ
আদালতের আদেশ অমান্য করে দীর্ঘ ১১ মাসেও ওয়ারিশ সনদ না দেওয়াই চট্টগ্রাম সীতাকুণ্ডে ভাটিয়ারির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। আগামী ১৪ আগস্ট তাঁকে চট্রগ্রাম আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত বুধবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম অর্থ ও ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ জানুয়ারি সীতাকুণ্ড ভাটিয়ারির মাদাম বিবির হাট শাখার সাউথইস্ট ব্যাংক লিমিটেড বাদী হয়ে মেসার্স এসএ আয়রন মার্টের মালিক মো. শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা বেগমের বিরুদ্ধে ৩৯ লাখ ১৩ হাজার ২২ টাকা ঋণ আদায়ের মামলা করেন।এরপর ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি মামলার বিবাদী মো. শাহ আলম মারা যান। একই বছরের ৩১ আগস্ট ৩৩ নম্বর আদেশ মোতাবেক ৯ নম্বর ভাটিয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে বিবাদী মৃত শাহ আলমের ওয়ারিশকে পক্ষভুক্ত করার জন্য ওয়ারিশ সনদ তলব করা হয়। আদালতের ২২১ নম্বর স্মারক মূলে চেয়ারম্যান বরাবর আদেশের কপিও পাঠানো হয়। ৭টি ধার্য তারিখ পেরিয়ে গেলেও ১১ মাস ধরে ইউপি চেয়ারম্যান মৃত বিবাদীর ওয়ারিশ সনদ আদালতে দাখিল করেননি। আদালতের আদেশ অমান্য করায় চেয়ারম্যান নাজিম উদ্দিনকে শোকজ করে।
এই বিষয়ে ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন কে একাধিক বার কল করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ
নাগেশ্বরীতে তিন লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন
পেকুয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জুড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শাহীন মিয়া
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা ও গবেষণা প্রকল্পের অগ্রগতি সেমিনার
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনকে কারাদণ্ড
কুড়িগ্রামে অজগর সাপ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের উদ্যোগ, মিলেছে জনপ্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন
উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং’অনুষ্ঠিত