ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে লাম্পি স্কিন ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ৩:১৪
 ঠাকুরগাঁওয়ে ইজাব এলায়েন্স লি: এর পক্ষ থেকে গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।বৃহসপতিবার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
“লাম্পি ডিজিজে আর নয় ভয়, সচেতনতাই হবে জয়” এই শ্লোগানে ইজাব গ্রæপের প্রতিষ্ঠান “ইজাব এলায়েন্স লি:” এর আয়োজনে ওই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ৩ শতাধিক গরুকে বিনামুল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে অংশ নেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, ইজাব এলায়েন্স লি: এর প্রজেক্ট ইনচার্জ ডা: সোহেল, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্ত কুমার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নী শিক্ষার্থী মো: আসিফ আহম্মেদ, মো: মহসিন রেজা, মো: মনির উজ্জামান, ল্যাব ট্যাকনেশিয়ান মো: জাহাঙ্গীর আলম, ভেটেরিনারী সহকারী মো: নুরুজ্জামান মিয়াসহ স্থানীয় কৃষক ও গরু খামারীগণ।
উদ্বোধনী দিনে সিংগিয়া এলাকার ৮০ পরিবারের প্রায় ২১০ টি গরুকে লাম্পি স্কিন ডিজিজ ভেক্সিন প্রদান করা হয়। পর্যায়ক্রমে আশপাশের আরও শতাধিক গরুকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান ইজাব এলায়েন্স লি: এর কর্মকর্তাগণ।
কর্মকর্তাগণ জানান, কৃত্রিম প্রজনন পরিবেসবায় ইজাব এলায়েন্স লি: এ দেশ বরেণ্য সায়েন্টিস্ট ও গবেষক গণের নিবিড় তত্ত¡াবধানে উন্নত জাতের এবং উচ্চ কৌলিক গুন সম্পন্ন ষাড় থেকে সিমেন সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করা হয়। আজকের বাছুর আগামীর ভবিষ্যৎ, দেশ হবে সমৃদ্ধ-দুধে ও মাংসে এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই ইজাব এলায়েন্স লি: কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে লাম্পি স্কিন ডিজিজ সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এরোগে আক্রান্ত পশুর শরীরের চামড়া নষ্ট হওয়ার পাশাপাশি মৃত্যুর ঝুঁকি অনেক বেশি হওয়ায় খামারীদের মাঝে ভীতি ও আশংকার সৃষ্টি হয়েছে। তাই এ রোগ প্রতিরোধে খামারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ইজাব এলায়েন্স ভেটেরিনারী মেডিকেল টিম গঠন করেছে। উক্ত টিমে চিকিৎসকগণের পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন সদস্যবৃন্দ ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাগণ সম্পৃক্ত আছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত